দেশ সংযোগ

চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯

চীনের হেবেই প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো এখনও ১৬ জন নিখোঁজ রয়েছে।

শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচার ‘সিসিটিভি’ জানিয়েছে, ১০ আগস্ট পর্যন্ত হেবেই প্রদেশে দুর্যোগের কারণে ২৯ জন মারা গেছে। যার মধ্যে ছয়জন আগে নিখোঁজ ছিল।

কর্তৃপক্ষ এই সপ্তাহের শুরুতে বলেছে, বেইজিংয়ে গত মাসের শেষের দিকে ভয়াবহ বৃষ্টি, ঝড় ও বন্যার ফলে অন্তত ৩৩ জন মারা গেছে। যার মধ্যে দু’জন উদ্ধারকর্মীও রয়েছে।

এবং গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

বুধবার যখন এএফপি সংবাদদাতা পরিদর্শন করেছিল তখন রাজধানীর সীমান্তবর্তী হেবেইয়ের কিছু অংশের রাস্তাগুলো কাদামাখা ছিল।

স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধ জিনিসপত্র পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিষ্কার করার জন্য ঝাঁপিয়ে পড়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য